সারাদেশ

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মোঃ ফরিদুল ইসলাম।

শনিবার (৮ মে) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত দেবু কুমার পাল পাংশা পৌরসভার পালপাড়া গ্রামের বিষ্ণুপদ পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেবু কুমার পালের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা