ছবি: আমার বাঙলা
সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোরেলগঞ্জে বিএনপির বর্ধিত সভা

এস. এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ (বাগেরহাট)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের আরও তৎপর ও সক্রিয় করতে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ধিত সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (৪ জানুয়ারি) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সহসভাপতি ড. কাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সহসভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বৈপ্লবিক পরিবর্তন আনতে অবশেষে যুক্ত হয়েছে আধুন...

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার...

ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ

জুন উইন্ডোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলা...

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে সৌদি আরবে অবস্থানরত...

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা