ছবি: প্রতিনিধি
সারাদেশ
টেকনাফে আলোচনায় আজম সরকার

আগুনের মাঝে জন্মদিন, পুড়ল মোটরসাইকেল

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ব্যাডমিন্টন খেলার মাঠে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে জন্মদিন উদযাপনের ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মদিনে ‘ভিন্ন রকম’ কনটেন্ট বানানোর উদ্দেশ্যে মাঠজুড়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ‘30 Years’ শব্দটি ফুটিয়ে তোলেন আয়োজকেরা। আগুনের তাপে একপর্যায়ে সেখানে থাকা কয়েক লাখ টাকা দামের একটি মোটরসাইকেলও পুড়ে যায়।

এ আয়োজনের নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে মোহাম্মদ শাহ আজম, যিনি এলাকায় আজম সরকার নামে পরিচিত। তিনি ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করা টেকনাফের আলোচিত ১০২ মাদক কারবারির একজন। দীর্ঘদিন নিস্তব্ধ থাকার পর এ ঘটনার মাধ্যমে আবারও আলোচনায় ফিরলেন তিনি।

মাঠের চারপাশে ঘরবাড়ি থাকা সত্ত্বেও অগ্নিকাণ্ড বড় ধরনের বিপর্যয়ে রূপ নেয়নি। ঘটনাস্থলে শতাধিক মানুষ উপস্থিত থাকলেও কেউ আহত হননি। তবে এমন ঝুঁকিপূর্ণ আয়োজন কীভাবে জনবহুল এলাকায় অনুমতি ছাড়াই করা হলো—তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

হ্নীলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘এমন বিপজ্জনক আয়োজনের সময় প্রশাসনের কেউ কীভাবে টের পেল না, সেটাই আমাদের প্রশ্ন।’

ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লাফিয়ে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি...

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা...

লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলি...

নোয়াখালীতে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক

নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘট...

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) সকাল ১১ট...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ‘মব কালচার’ প্রবণ...

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি মারা গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার ম...

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৭ পরিবার

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন সমা...

মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়...

যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা