এভাবে তাণ্ডব চালায় চোর চক্র
সারাদেশ
ইলেকট্রনিক্স সরঞ্জাম–নগদ টাকা উধাও

আনোয়ারায় ভেটেরিনারি হাসপাতালে চুরি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কর্মস্থলে পৌঁছে অফিস সহকারী মো. ইয়াছিন দেখতে পান, হাসপাতালের জানালার গ্রিল কাটা ও ভেতরের কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় চোরের দল পেছন দিকের জানালা ভেঙে ভবনে প্রবেশ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।

অফিস সহকারী ইয়াছিন জানান, “ভোরে এসে দেখি পুরো অফিস ওলটপালট। গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। বেশ কিছু সরঞ্জাম খোয়া গেছে দেখে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাই।”

ফিল্ড অফিসার সানি দাশ বলেন, “এখানে প্রতিদিন বহু পশুপালক চিকিৎসা নিতে আসেন। যেসব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও নথি চুরি হয়েছে, তাতে সেবা প্রদান গুরুতরভাবে বাধাগ্রস্ত হবে।”

ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া জানান, চুরি হওয়া সামগ্রীর তালিকা প্রস্তুত করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত ব্যায়াম এবং ইচ্ছাশক্তির ওপর...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী দেশে নতুন করে জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা