ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে বর্ণিল ‘ক্লাস পার্টি–২০২৫’ উদ্‌যাপন

রাঙামাটি  প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ‘ক্লাস পার্টি–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হাসি আর রঙিন সাজে উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন শ্রীমৎ উঃ খেমাচারা মহাথের, সাবেক সভাপতি, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. মং সাথোয়াই চৌধুরী, আখ্যেইমং চৌধুরী, মো. শামসুল আলম, আয়ুব চৌধুরী, মো. সাগর, মো. সেলিম বাপ্পা, মো. মুছা সওদাগর, মো. শহিদ চৌধুরী, সুমন খান, উচ্চপ্রু মারমা ও মিন্টু কান্তি নাথ। এছাড়া শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ক্লাস পার্টিতে শিক্ষার্থীরা নানান বর্ণিল সাজে সেজে বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। দ্বিতীয় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে শিক্ষার্থীরা, যা উপস্থিত সবার মন কাড়ে।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুরা যাতে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে, সেজন্য অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকে নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চাতেও সমানভাবে দক্ষ হয়ে উঠুক—এটাই আমাদের লক্ষ্য। আজকের এই ক্লাস পার্টি শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব আরও দৃঢ় করবে।’

রঙ, আলো, সংগীত আর উচ্ছ্বাসে ভরপুর এই ক্লাস পার্টি শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় একটি দিন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা