ছবি: সংগৃহীত
সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ওপেনদার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের বাংলাদেশ অংশ থেকে তাঁকে আটক করা হয়।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর জামালপুর বিওপির হাবিলদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৫২/৬-এস–সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে ওপেনদারকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। তিনি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা। প্রায় ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়।

৪৭ বিজিবি–র সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নিতে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা