ছবি: সংগৃহীত
সারাদেশ

‘ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবেনা’

শেহাব উদ্দিন আহমেদ টিপু, নোয়াখালী প্রতিনিধি

‎জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে,টিকেট বিক্রি হচ্ছে। এসব দিয়ে কাজ হবেনা। তিনি বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে,স্বাধীনতার পক্ষে। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের,স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখব। এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই। নিশ্চয় ভোটাররা সেটি বিবেচনা করবে। কারণ ভোটারাও স্বাধীনতাকে ভালোবাসে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্ট তারা মার্কার সমর্থনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি এ কর্মসূচির আয়োজন করে।

তানিয়া রব বলেন, ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয়। মান্ধাতা আমলের শুধু মার্কা দেখে যা ইচ্ছে তাই, অমানুষকে পার্লামেন্টে পাঠাবো। তারা গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা বানাবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, বেগম পাড়া করবে। এমন এমপি আমাদের চাইনা। যারা মচ মচ করে টাকা নিয়ে আসবে, তাদের ভোট দিয়ে দিলে জনগণের কোন উন্নয়ন হবেনা। যোগ্য মানুষকে নির্বাচিত করতে না পারলে আমাদের ভোগান্তি রয়েই যাবে।

এয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে তানিয়া রব বলেন, প্রশাসনিক অফিসার ওসি,এসপি, ডিসি লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে। যারা দলবাজি করছে, ক্ষমতায় যাওয়ার আগে নানা রকম হাবভাব দেখাচ্ছে, তাদের প্ররোচনায়,তাদের সুপারিশে কোন নিয়োগ হলে আমরা মানবনা। আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে যারা ভাগ বাটোয়ারাই ব্যস্ত হয়ে গেছে। হাট,মাঠ,ঘাট, বাসস্থান দখল নিল। এরা ক্ষমতায় এসে কি করতে পারে। সেটা কিন্তু চিন্তা করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালালো কেন। চুরি করেছে,মানুষ হত্যা করেছে,আয়না ঘর করেছে, গুম করেছে। এজন্য পালিয়েছে। তাদের বিচারতো এ মাটিতেই হতেই হবে। যারা এখন ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছে। তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছেন কেন। কেন মানুষের কাছে কথা দিচ্ছেননা আপনারা সুষ্ঠু,সৎ এবং আদর্শের কাজ করবেন। বরং উল্টো দেখছে মানুষ। আগে যেখানে চাঁদা ১০০ টাকা ছিল,এখন সেটা ২০০টাকা হয়েছে। এ চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত হতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন, জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ‎জেএসডি নেতা মো.আলাউদ্দিন,কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো.হেলাল উদ্দিন প্রমূখ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণে...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে কল করায় শিক্ষার্থীর সিট বাতিলের হুমকি

অফিস সময়ের বাইরে আমাকে ফোন করা যাবে না।” অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতা...

দক্ষিণ লেবাননেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিম...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ  

স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশি...

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৬ জন নিহত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’...

আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম কারাগারে

পিরোজপুর-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ...

যুক্তরাষ্ট্র ইরানে গুণ্ডামি চালাচ্ছে: উত্তর কোরিয়া

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’...

খামেনির মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বললেন পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা