ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হলেন সাইফুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসনের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম।

রবিবার (১৯ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের জন্য সাইফুল ইসলাম ইতোমধ্যে একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত।

সাইফুল ইসলাম বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে।

কেবল মাঠ প্রশাসনেই নয়, তিনি কেন্দ্রীয় প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)–এর বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক এনালিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এই অভিজ্ঞতা তাকে অর্থনৈতিক বিশ্লেষণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম করে।

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণের পর সাইফুল ইসলাম চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, “চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী। এই জেলার উন্নয়ন ও সেবাখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে আমরা সকল সম্মানিত নাগরিকদের সহায়তা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও সম্মানিত নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আরও উন্নত, বাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি বিধি-বিধান মেনে পেশাদারীত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।"

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন মাত্রা যুক্ত হবে বলেই ধারণা করছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা