সারাদেশ

উলিপুরে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

‎কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


‎রোববার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


‎আটক দুজন হলেন, উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও কাশিয়াগাড়ি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম। অন্যজন মাদক কারবারি ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম।


সেনাবাহিনী জানায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানে ১২৮ পিস ইয়াবা, ৪ হাজার টাকা নগদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তারা বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা