সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে ধরা পড়া নীলগাইটি গেল ডুলাহাজারা সাফারি পার্কে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় গ্রামবাসীর হাতে ধরা পড়ার তিন দিন পর বিপন্নপ্রায় নীলগাইটিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে পঞ্চগড় বন বিভাগ কার্যালয় থেকে বনকর্মীরা নীলগাইটিকে একটি কাঠের খাঁচায় ভরে ট্রাকে করে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে রওনা দেন।

সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে আসা তিন সদস্যের একটি দলের কাছে স্ত্রী নীলগাইটিকে হস্তান্তর করেছি।

এর আগে গত বুধবার ভারতের সীমান্ত অতিক্রম করে আসা এই নীলগাইটিকে গোয়ালপাড়া গ্রামে ফসলের খেতে ছুটাছুটি করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাও প্রাণীটিকে ধাওয়া করতে শুরু করে। প্রায় তিন কিলোমিটার দূরে জয়ধরভাঙ্গা গ্রামে নীলগাইটি স্থানীয় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে গ্রামবাসী নীলগাইটিকে ঘিরে ফেলেন।

সে সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পের সদস্যরা পৌঁছে নীলগাইটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বন বিভাগকে অবহিত করেন।

বন বিভাগের কর্মকর্তারা নীলগাইটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যায় প্রাণীটিকে সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়।

দুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, আমাদের পশু চিকিৎসক নীলগাইটিকে পরীক্ষা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এটি সুস্থ রয়েছে, যদিও শরীরে হালকা কিছু আঁচড়ের চিহ্ন দেখা যাচ্ছে।

তিনি বলেন, নীলগাইটি যেন একটি স্বাভাবিক ও উপযুক্ত পরিবেশে থাকতে পারে, সে জন্য আমাদের সাফারি পার্কে নেওয়া হচ্ছে। গাজীপুর সাফারি পার্ক থেকে একটি পুরুষ নীলগাই এনে এর সঙ্গী হিসেবে রাখার ব্যবস্থা করা হবে।

বন বিভাগ সূত্র জানিয়েছে, ২০১৮ সাল থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অন্তত ছয়টি নীলগাই দেখা গেছে। তার মধ্যে চারটি জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গ্রামবাসীদের ধাওয়া ও মারধরে দুটি প্রাণ হারিয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা