সারাদেশ

‘ছেলের কবরটা দেখে অন্তত চোখের পানি ফেলতে চাই’

কুমিল্লা ও দেবিদ্বার প্রতিনিধি

‘হাড় নেই, চাপ দেবেন না’ এমন লেখাসহ একটি ছবি দেখে পরিবার নিশ্চিত হয় তাদের ফয়সাল আর বেঁচে নেই। কিন্তু, ছেলের লাশ কিংবা কবর শনাক্তের জন্য আজও দৌড়ঝাঁপ করে যাচ্ছেন তারা।

মরদেহ দাফনকারী আঞ্জুমান মুফিদুল ইসলামও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিচ্ছে না বলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ফয়সালের পরিবার। পুলিশের কাছ থেকেও কোনো তথ্য পাচ্ছেন না তারা। বুধবার (২ এপ্রিল) বিকালে গণঅভ্যুত্থানে শহীদদের জীবনী নিয়ে লেখা ‘শহীদ স্মৃতি স্মরণিকা’ হাতে পেয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফয়সালের স্বজন।

তার বাবা বলেন, ‘মরদেহ কিংবা কবর কিছুই তো পাইলাম না। ছেলের কবরটা দেখে অন্তত চোখের পানি ফেলতে চাই।’

শহীদ ফয়সাল সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের সরকার বাড়ির সফিকুল ইসলাম সরকারের ছেলে। ফয়সাল ঢাকার দক্ষিণখান এস এম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হন। লেখাপড়ার পাশাপাশি সংসারের অভাব ঘুচাতে শ্যামলী পরিবহনের একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। বাবা-মা, ভাইসহ পরিবার নিয়ে থাকতেন আবদুল্লাহপুর এলাকায় একটি ভাড়া বাসায়।

পরিবারের সদ্যসরা জানান, আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকালে আবদুল্লাহপুরের শ্যামলী পরিবহনের কাউন্টারে যাবে বলে বাসা থেকে বের হয় ফয়সাল সরকার। এর পর রাত ঘনিয়ে এলেও খোঁজ মেলেনি তার। মোবাইল ফোন বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন ফয়সালের স্বজন। এদিকে বাইরে তখনো চলছিল গোলাগুলি। এই হাসপাতালে ওই হাসপাতালে খোঁজাখুঁজি করে হদিস না পেয়ে ২৮ জুলাই দক্ষিণখান থানায় জিডি করেন ফয়সালের ছোট ভাই ফাহাদ।

বুধবার বিকালে জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদদের জীবনী নিয়ে লেখা ‘শহীদ স্মৃতি স্মরণিকা’ তুলে দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ জামায়াতের স্থানীয় নেতারা।

শহীদ ফয়সালের বাবা সফিকুল ইসলাম সরকার বলেন, ‘আমার ছেলের কবরটা একটু দেখতে চাই। সংসারের সব খরচ চালাইত ছেলে। সরকার যদি আমার ছোট ছেলেরে একটা চাকরি দিতো–তাহলে সংসারটা কোনোরকম চলতো।’

ফয়সালের মা হাজেরা বেগম বলেন, ‘পুত ছাড়া এবারের ঈদ গেল, প্রতি ঈদ চান্দের আগে আমার পুতে বাইত আইয়া আনন্দ-ফূর্তি করত, ঘরের ঈদবাজার করত। বোনদের বাড়িতে কাপড়-চোপড় পাঠাইতো এবার তো আমার নিমাই চান আইল না। রাস্তাঘাটে কতো মানুষ দেখি, আমার নিমাই চানরে দেখি না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা