ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

আশা করি বইমেলা সোহরাওয়ার্দীতেই হবে: ফারুকী

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আগামী বছরের বইমেলা শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণে করতে গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও আগের মতোই সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজনের বিষয়েও কাজ চলছে। আশা করি সোহরাওয়ার্দীতেই হবে।

তিনি আরও বলেন, আগামী ১৫ নভেম্বর সব জেলাতে গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে কাজের সুযোগ সৃষ্টির ঘোষণায় তা প্রত্যাহার করা হয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী আরও বলেন, নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবা হচ্ছে। গত ১৫ বছর মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল। পনেরো বছর অনেক দুঃশাসন হয়েছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। গত ষোল বছর দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল।

জুলাই স্পিড নিয়ে আগামী দুই তিনদিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আগে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণেই হতো। তবে প্রকাশক ও দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত প্রায় ১ দশক ধরে একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও মেলার স্টলগুলো বসে। তবে গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে দেওয়া এক চিঠিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, একাডেমি প্রাঙ্গণে করতে হবে।

১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অমর একুশে গ্রন্থমেলা নাম দিয়ে ধারাবাহিকভাবে মেলা পরিচালনা করছে। ২০২১ সাল থেকে মেলার প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয় অমর একুশে বইমেলা।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা