সংগৃহীত
শিল্প ও সাহিত্য

৯৮ বছর পর গ্রন্থাগারে ফিরল বই 

আমার বাঙলা ডেস্ক

গ্রন্থাগার থেকে নেওয়া বই ফেরত দেওয়ার একটি নির্ধারিত তারিখ থাকে। তার মধ্যেই সবাই বই জমা দেওয়ার চেষ্টা করেন। কোনো ক্ষেত্রে কয়েক দিন এদিক-সেদিক হতে পারে। তাই বলে ৯৮ বছর! হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি গ্রন্থাগার থেকে নেওয়া বই ফিরেছে ৯৮ বছর পর। বইটি বার্ট্রান্ড ডব্লিউ সিনক্লেয়ারের লেখা ওয়াইল্ড ওয়েস্ট।

সিনসিনাটি অ্যান্ড হ্যামিল্টন কাউন্টি পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বইটি ফেরত আসার খবর দিয়েছে। তারা বলেছে, ১৯২৬ সালে সর্বশেষ পড়তে নেওয়া বইটি গত বছরের শেষ দিকে তাদের প্রিন্স হিল শাখায় ফিরে এসেছে। এতদিন পর কোথা থেকে বইটি গ্রন্থাগারে ফেরত এল, সে উত্তরও দিয়েছে গ্রন্থাগার কর্তৃপক্ষ।

গ্রন্থাগারিক ক্রিস্টোফার স্মিথ বলেছেন, একটি পরিবার তাদের একজন বয়স্ক স্বজনের বাড়ির বইয়ের তাকে থাকা ওই বইটি খুঁজে পেয়েছেন। বই পাওয়ার কয়েক দিন আগে ওই স্বজন মারা যান।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউভিএক্সইউ নিউজকে স্মিথ আরো বলেন, ‘যেহেতু আমরা এ বিষয়ে কিছু জানি না, তাই ধরে নিয়েছি ওই ব্যক্তিই গ্রন্থাগার থেকে বইটি নিয়েছিলেন।’

এত আগে কে বইটি নিয়েছিলেন, সেটি খুঁজে বের করতে হলে অনেক পুরোনো কাগজপত্র ঘেঁটে দেখতে হবে বলে জানান স্মিথ।

বার্ট্রান্ড ডব্লিউ সিনক্লেয়ারের ‘ওয়াইল্ড ওয়েস্ট’ ফিরে না আসায় কয়েক বছর পর গ্রন্থাগার কর্তৃপক্ষ সেটির নতুন কপি কিনে আনে। সেই বইটি এখনো গ্রন্থাগারে আছে এবং লোকজন সেটি পড়তে নেন।

ফিরে পাওয়া বইটি সম্পর্কে স্মিথ আরো বলেন, ‘বইটি খুব ভালো অবস্থায় আছে, বলতে গেলে এটি প্রায় শত বছরের পুরোনো বই...সত্যিই এটি অবাক করা ব্যাপার!’

বইটি প্রায় অক্ষত অবস্থায় ফেরত পাওয়ায় স্মিথের উচ্ছ্বাস যেন থামছেই না। তিনি বলেন, ‘এটি যেভাবে আমাদের কাছে ফেরত এসেছে, সেটি ভেবে দেখার মতো। এটি কি আবর্জনায় পরিণত হতে পারত না? অথবা রিসাইকেল হতে কিংবা কাগজের মণ্ড তৈরির জন্য এটিকে গলিয়ে ফেললে কী হতো? বইটি যেমন ছিল, ঠিক তেমন বই আকারে আমাদের কাছে ফেরত এসেছে। এটি সত্যই দারুণ কিছু নয় কি?’

গ্রন্থাগার থেকে বই নেওয়ার পর সেটি নির্দিষ্ট সময়ে ফেরত না দিলে জরিমানা দিতে হয়। তবে এই বইয়ের বেলায় কোনো জরিমানা করা হচ্ছে না বলে জানান স্মিথ। যদি জরিমানা করা হতো, তবে অতীত ব্যবস্থা অনুযায়ী ৯৮ বছর দেরি করার জন্য প্রায় ৭৩০ মার্কিন ডলার জরিমানা দিতে হতো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা