ফাইল ছবি
আন্তর্জাতিক

৯৩০ জনের নাগরিকত্ব বাতিল করবে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এবং জালিয়াতি করে নাগরিকত্ব অর্জনের দায়ে ৯৩০ জনের নাগরিকত্ব বাতিল কারার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। যাদের বেশিরভাগই দেশটির অভিবাসী। দেশটির প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ আজ সোমবার এক ব্রিফিংয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার এই ৯৩০ জনের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে সেসবকে পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে।

নথিপত্র স্বাক্ষর হওয়ামাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। বস্তুত দেশটির ইতিহাসে এই প্রথম একদিনে এতসংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল হচ্ছে। এর আগে গত ২০ অক্টোবর একদিনে ৪৮৯ জন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছিল কুয়েতের সরকার। এতদিন পর্যন্ত এটিকেই এক দিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিলের রেকর্ড বলে ধারণা করা হচ্ছিল।

সোমবারের ব্রিফিংয়ে ফাহাদ আল ইউসেফ বলেন, নথিতে যাদের নাম এসেছে, তারা প্রত্যেকেই কুয়েতের আইন অনুসারে বড় মাত্রার অপরাধী। যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতেও অপরাধমূলক তৎপরতা চলতে থাকবে এবং এটা আমরা হতে দিতে পারি না।

তবে তিনি জানিয়েছেন, যাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে বা হওয়ার মুখে রয়েছে— তারা চাইলে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করতে পারবেন। এ লক্ষে ইতোমধ্যে নাগরিকত্ব সংক্রান্ত জেনারেল ডিরেক্টোরেটের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নাগরিকত্ব বাতিলের শিকার ব্যক্তিরা চাইলে নির্দিষ্ট সময়েসীমার মধ্যে আবেদন করতে পারবেন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা