সংগৃহীত
শিক্ষা

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সরকার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্দোলনরত সরকারি চাকরিপ্রত্যাশীদের সঙ্গে আলোচনার পর রবিবার (২৭ এপ্রিল) রাতে এ সিদ্ধান্ত নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সদস্য মো. জহিরুল ইসলাম ভুঁইয়া বিক্ষোভকারীদের সামনে ঘোষণা দিয়ে বলেন, ৮ মে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ আলম স্নেহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আওরঙ্গজেব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. সিরাজুস সালেহীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সাকির রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন। এই ঘোষণার পর তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ও পিএসসির কয়েকজন সদস্য বৈঠক করেন। বৈঠক শেষে আসিফ মাহমুদ ও পিএসসি সদস্যরা রাজু ভাস্কর্যের সামনে যান।

সেখানে অনশনরতদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, পিএসসির সংস্কারের জন্য বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানসহ সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে জ্বালানি উপদেষ্টা ও পিএসসির সদস্যরা বৈঠক করে আলোচনা করবেন, যাতে কমিশনের টেকসই সংস্কার উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়।

তবে বিক্ষোভরত চাকরিপ্রত্যাশীরা ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিয়ে লিখিত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন।

তারা জানান, তাদের আট দাবির সবগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আজ সোমবার (২৮ এপ্রিল) রাজু ভাস্কর্যের পাদদেশে গণবিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনরত চাকুরিপ্রত্যাশীরা।

তাদের আট দাবি হলো—

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আগে প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা এবং ভবিষ্যতে ৪৬ বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা হবে না, তার নিশ্চয়তা দেওয়া।

৪৫তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করা এবং প্রিলি, লিখিত ও ভাইভার প্রাপ্ত নম্বর প্রকাশ করা ও লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন প্রকাশ করা।

সব বিসিএসের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা। জুলাইয়ের ভেতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে ভাইভা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন করা।

দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যার সীমা ২৫-৩০ জনে উন্নীত করা। লিখিত খাতার মূল্যায়নে গতি বাড়ানো, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করা।

পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে ভাইভা শেষ হওয়ার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ দেওয়া। ৪৫ থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার আগে আবার ক্যাডার চয়েজ পূরণের সুযোগ দেওয়া এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলিমিনারির আগে ক্যাডার পছন্দ না নিয়ে শুধু ভাইভার আগেই ক্যাডার পছন্দের সুযোগ দেওয়া।

সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছ করা, ভেরিফিকেশনের হয়রানি কমাতে ব্যবস্থা নেওয়া এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করা। ৪৪তম বিসিএসের ক্যাডারের পদ বাড়ানো এবং নন ক্যাডার বিধি সংস্কার করে ভাইভা উত্তীর্ণ সবার ৯ম, ১০ম গ্রেডের চাকরি নিশ্চিত করা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা