জাতীয়

৪০ দিন পর খুললো নগর ভবন, আংশিক চালু সেবা

নিজস্ব প্রতিবেদক

টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন। সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়। সকাল ৯টা থেকে ডিএসসিসির কিছু কর্মকর্তা-কর্মচারী নগর ভবনের ভেতরে প্রবেশ করেন। নগর ভবনে আংশিকভাবে শুরু হয়েছে নাগরিক সেবা কার্যক্রম।

এর ফলে গত ১৪ মে থেকে শুরু হওয়া অচলাবস্থার একধরনের সমাপ্তি ঘটল। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি নগর ভবনের কার্যক্রম।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে বিএনপির নেতা-কর্মী ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীর আন্দোলনে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল।

দক্ষিণ সিটির দুজন কর্মকর্তা বলেন, সকাল থেকে নগর ভবনের বিভিন্ন শাখায় কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করে নিজ নিজ কক্ষে যান। যদিও অনেক কর্মকর্তা আজ অফিসে আসেননি। তবে কিছু জরুরি বিভাগ ধীরে ধীরে কাজ শুরু করেছে।

জন্ম ও মৃত্যুনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কিছু সেবা পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করছেন। কেউ কেউ অভিযোগ করেন, এখনো পুরোদমে সেবা শুরু হয়নি। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।

নগর ভবনের ফটকে দায়িত্বে থাকা একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘আজ সকালে নির্দেশ এসেছে-ভবন খুলে দিতে হবে। আমরা ফটক খুলে দিয়েছি। কর্মকর্তারা আসছেন। অনেক দিন পর নগর ভবনে স্বাভাবিকতা ফিরছে।’

ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ‘আন্দোলন এখনো শেষ হয়নি। তবে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে কিছুটা নমনীয় হয়েছেন আন্দোলনকারীরা। নাগরিক সেবার প্রয়োজনে নগর ভবন খুলে দেওয়া হয়েছে।’

অন্যান্য বিভাগের কর্মকর্তারা নগর ভবনে এলেও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের কক্ষগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। এমনকি ডিএসসিসির প্রশাসকের দপ্তরেও তালা ঝুলতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগর ভবনের বাইরে থাকা ১০টি আঞ্চলিক কার্যালয়েও আজ স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে। তবে সেসব অঞ্চলেও প্রকৌশলীরা প্রবেশ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে ডিএসসিসির একজন প্রকৌশলী বলেন, তিনি সকালে সায়েদাবাদ এলাকায় অঞ্চল-৫ অফিসের আশপাশে ঘোরাঘুরি করেছেন। ভেতরে প্রবেশ করবেন কি না, বুঝতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, রবিবার আন্দোলনকারীরা সব বিভাগ চালুর কথা বললেও প্রকৌশল বিভাগ চালু হবে কি না, তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। তাই পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তিনি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বাতিল করা হয়। বিএনপির মেয়র প্রার্থী ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইশরাককে শপথ না পড়ানোয় আন্দোলন শুরু হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন। এ লক্ষ্যেই খুব...

শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং&...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

কটূক্তি করায় নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা