জাতীয়

নুরুল হুদার ওপর হওয়া মব জাস্টিস কাম্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

গাজীপুর প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে, তা কাম্য নয়।

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওনার (নুরুল হুদা) ওপর হামলা করা হচ্ছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরো বলেন, কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে, যেন এসব ফল হারিয়ে না যায়। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন করতে হবে যাতে দেশি ফলের গাছ সবাই বেশি করে লাগায়।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং দিকনির্দেশনা দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা