সংগৃহিত
বাণিজ্য

৪০০ কোটি টাকার টাঙ্গাইল শাড়ি বিক্রির সম্ভাবনা

বাণিজ্য ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখকে ঘিরে ৪০০ কোটি টাকার টাঙ্গাইল শাড়ি বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। রাজনৈতিক পরিবেশ ভালো থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা শাড়ি কিনতে আসছেন। এবার হাফ সিল্ক, মিক্স কটন, পিওর সিল্ক ও সুতি শাড়ি বেশি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, জেলার বাজিতপুর, কৃষ্ণপুর, বেলতা, পুটিয়াজানি, কালিহাতীর বল্লাসহ বিভিন্ন এলাকায় শাড়ি উৎপাদন হলেও দেলদুয়ারের পাথরাইল টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে খ্যাত। এবার প্রায় ৪০০ কোটি টাকার টাঙ্গাইল শাড়ি বিক্রি হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় গত কয়েক বছরের তুলনায় টাঙ্গাইল শাড়ির বাণিজ্য ভালো হবে। ঈদ গরমের মধ্যে হওয়ায় গরম সহনশীল এমন শাড়ি বেশি বিক্রি হচ্ছে। পাইকার ও ক্রেতাদের চাহিদা মেটাতে শাড়ি বুননের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

টাঙ্গাইল শাড়ির ব্যবসায়ী মিনহাজ মিয়া জানান, রোজা শুরু হওয়ার আগে থেকেই তারা নতুন শাড়ি তৈরি করে মজুত করেছেন। এবার হাফ সিল্ক, মিক্স কটন, পিওর সিল্ক ও সুতি শাড়ি বেশি তৈরি হয়েছে। রোজা শুরু হওয়ার সপ্তাহখানেক আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসছেন পাইকারি দামে শাড়ি কিনতে।

সাভার থেকে আসা ফাতেমা তাবাসুম নামের এক ক্রেতা বলেন, পিওর টাঙ্গাইল শাড়ি কেনার জন্য কষ্ট করে আসা। নিজ ও পরিবারের সদস্যদের জন্য সাতটি শাড়ি কিনেছি। মানে ভালো ও দামও সাধ্যের মধ্যে। তাই কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলে শাড়ি কিনতে আসি।

নারায়ণগঞ্জ থেকে আসা হুমায়ন সিকদার বলেন, বাহারি ডিজাইন এবং দাম নাগালের মধ্যে থাকায় ঈদসহ যে কোনো উৎসবে গ্রাহকদের কাছে বিভিন্ন মানের টাঙ্গাইল শাড়ির কদর রয়েছে। তুলনামূলকভাবে দামে কম হওয়ায় যেকোনো উৎসবের আগে আমি এখান থেকে শাড়ি কিনে নিজ এলাকায় বিক্রি করে থাকি।

জেলা শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, করোনার পর এবার টাঙ্গাইল শাড়ির ব্যবসা একটু ভালো হবে। টাঙ্গাইল শাড়ির চাহিদা সব সময় থাকে। তবে, ঈদকে কেন্দ্র করে তা বেড়ে যায় কয়েক গুণ। তাই উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গত বছর ৭৪ লাখ পিস টাঙ্গাইল শাড়ি প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি হয়েছে। সেখান থেকে প্রায় ২৬ লাখ ডলার বৈদাশিক মুদ্রা আয় হয়েছে।

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পলাশ চন্দ্র বসাক বলেন, এ বছর রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হওয়ায় গত কয়েক বছরের তুলনায় ব্যবসায়ীদের শাড়ি বিক্রি অনেক ভালো হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় টাঙ্গাইল শাড়ির কদর রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার টাঙ্গাইল শাড়ি বিক্রি হবে। এতে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন।

তিনি আরও বলেন, রোজার প্রথম সপ্তাহেই পাইকারি বেশির ভাগ শাড়ি বিক্রি হয়েছে। এখন খুচরা শাড়ি কিনতেও দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা ভিড় করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা