সংগৃহিত
খেলা

২০ দিনে শেষ হবে চ্যাম্পিয়নস ট্রফি!

ক্রীড়া ডেস্ক: ২০১৭ সালে শেষ হয়েছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৫ সালে আইসিসির আরেকটি আসর বসবে পাকিস্তানে। ক্রিজবাজ জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত উইন্ডো বের করেছে। ২০ দিনে ৫০ ওভারের ৮ দলের এই আসর শেষ করতে চায় আইসিসি।

পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৭ সালে ওভালে ভারতকে হারিয়ে তারা শিরোপা জিতেছিল। চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ফেব্রুয়ারি ও মার্চের উইন্ডোকেই বেছে নিতে পারে আইসিসি। মাস দুয়েকের মধ্যে যা চূড়ান্ত হবে।

এর আগে যেটা হয়েছে, টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার। শেষ হয়েছে রোববার। কিন্তু ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি হচ্ছে বুধবার। ৯ মার্চ রোববার। ২০১৭ সালে ১৯ দিনে শেষ হয়েছিল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (পহেলা জুন) টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হয়েছিল রোববার (১৮ জুন)।

সূচি নির্ধারণ অতি জরুরি হয়ে পড়ছে। কারণ, দ্বিপক্ষীয় সিরিজের পাশাপাশি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সারাবছর খেলা হয়। এদিকে পাকিস্তানে ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতে আবারও বিজেপি সরকার ক্ষমতায় আসায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের না পাঠানোর সম্ভাবনাই বেশি। যদিও পাকিস্তান খুব করে চাইছে পাকিস্তান ও ভারতের ক্রিকেটের অচলায়তন ভাঙুক। যদি না হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে ভারতের ম্যাচগুলো। যেমনটা হয়েছিল এশিয়া কাপে।

জুলাইয়ে কলম্বোতে আইসিসির বোর্ড সভা রয়েছে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফির সব কিছু চূড়ান্ত হবে। এদিকে ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে আতিথেয়তা দিতে এরই মধ্যে নানা উদ্যোগ ও পরিকল্পনা করছে। লাহোরে ভারতের সবগুলো ম্যাচ হবে। যেখানে ভেন্যু, স্টেডিয়াম খুব নিকটে। সঙ্গে ওয়াঘা সীমান্ত কাছাকাছি থাকায় সমর্থকরাও খুব সহজে পাকিস্তানে যেতে পারবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা