সংগৃহীত
জাতীয়

১৬ ডিসেম্বর মাথা উঁচু করে দাঁড়াবার দিন

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

জয় ফেসবুকে লিখেছেন, ১৬ ডিসেম্বর অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন, মাথা উঁচু করে দাঁড়াবার দিন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী তৎকালীন নিরস্ত্র জনগণের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে, ইতিহাসের যা জঘন্যতম গণহত্যার সূচনা করে। জামায়াতে ইসলামীর বর্বর হায়েনাদের সঙ্গে যোগসাজশ করে ও ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়। বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে বিজয়ী হয়। বাংলাদেশের জন্মের পেছনে মূল আদর্শগুলোকে ধ্বংস করে পাকিস্তানের অসমাপ্ত লক্ষ্য অর্জনের জন্য জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসিয়েছিল বিএনপি।

তিনি আরও লিখেছেন, এই বিজয় দিবসের প্রাক্কালে আবারও বিএনপি-জামায়াত জোট আসন্ন নির্বাচন ঠেকাতে লাখো শহীদের আত্মত্যাগকে অসম্মান করতে ও সাধারণ মানুষকে হত্যার জন্য প্রকাশ্যে মাঠে নেমেছে।

আসুন, জাতি হিসাবে আমরা একটি গর্বিত আমাদের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার মূলনীতির পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার করি ও একটি সমৃদ্ধ এবং স্মার্ট ভবিষ্যতের লক্ষ্যে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ আ,লীগের সাথে একাত্ম হই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা