রাজনীতি

হোম ভিজিট সিস্টেমে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন অবস্থান করছেন লন্ডনে। শহরের লন্ডন ক্লিনিকে চিকিৎসাসেবার একটি অংশ শেষে এখন তিনি রয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। তবে, শারীরিক অবস্থা উন্নতির দিকে যাওয়াসহ সুবিধাজনক সময়ে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, গত ২৪ জানুয়ারি ক্লিনিক থেকে ছুটি পান খালেদা জিয়া। ১৬ দিনের চিকিৎসা শেষে ক্লিনিক থেকে ছেলের বাসায় যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রয়েছেন তিনি।

তিনি আরও বলেন, লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ও খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন। হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা। দীর্ঘদিন পর পারিবারিক আবহের সান্নিধ্য পেয়েছেন তিনি। অল্প কয়েকদিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষকে ছাড়া কখনোই খুব বেশিদিন বাইরে ছিলেন না বিএনপি চেয়ারপারসন। দেশের মানুষের প্রতি তার মমত্ববোধ অনেক। দেশের মানুষের টানে শিগগিরই চিকিৎসা শেষে সুবিধাজনক সময়ে ফিরবেন তিনি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান খালেদা জিয়া। লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা