রাজনীতি

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করছে বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে থেকে গণমিছিল শুরু হয়। গণমিছিলটি বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

গণমিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে।

মিছিলের স্লোগান হলো, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’।

গণমিছিল শুরু হওয়ার সময় কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

তৈলারদ্বীপ ব্রিজে টোলের নতুন দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিত...

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত...

জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা