ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। মারিব শহরে হুথিদের পুনরায় হামলা শুরুর পরপরই পাল্টা সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। এতে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে দুই পক্ষের মধ্যে আবারও পূর্ণাঙ্গ সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এক সামরিক মুখপাত্র বলেন, শনিবারের হামলাগুলো ‘একাধিক অক্ষ এবং সংঘর্ষের রেখা বরাবর’ হুথিদের ‘সামরিক সক্ষমতা ও সেনাদের লক্ষ্য করে’ চালানো হয়েছে। তিনি এই অভিযানকে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন।

এর আগে বৃহস্পতিবার হাজরামাউত ও মারিব প্রদেশে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩০ জন সরকারি সৈন্য নিহত হন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হন। এ হামলার পাল্টা জবাব হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী মোহাম্মদ গেজান বলেন, হুথিরা মারিব শহরের বেসামরিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পুনরায় গোলাবর্ষণ শুরু করেছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের এক হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত ও আরও ১৪ জন আহত হওয়ার পর মারিব শহরে নতুন করে গোলাবর্ষণ শুরু হয়েছে। ইয়েমেনের প্রায় ৫০ লাখ বাস্তুচ্যুত মানুষের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ এই শহরেই আশ্রয় নিয়েছে।

হুথিরা বলেছে, তারা শহরের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তারা একটি হামলা প্রতিহত করেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ণাঙ্গ সংঘাত ফেরার আশঙ্কা

সানা থেকে আল জাজিরার ইউসুফ মাউরি বলেন, কয়েক মাসের মধ্যে এই প্রথম সরকারি বাহিনী একটি পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছে। মারিব ও হাজরামাউতে সেনাবাহিনীর অবস্থানগুলোতে হুথিদের আগাম হামলার কৌশলের জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, হুথিরা দাবি করছে, সরকারি বাহিনী হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের বিরুদ্ধে একটি বৃহত্তর অভিযানের জন্য সৌদি আরবের সঙ্গে সমন্বয় করছে। এমন সন্দেহের ভিত্তিতেই তারা হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং কেমব্রিজের গার্টন কলেজের প্রেসিডেন্ট এলিজাবেথ কেন্ডাল বলেন, এই উত্তেজনা বৃদ্ধির ফলে ইয়েমেন পুনরায় পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়ার ‘আসন্ন সম্ভাবনা’ তৈরি হয়েছে।

তিনি বলেন, ইয়েমেনের গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে কখনোই শেষ হয়নি। ২০২২ সালের যুদ্ধবিরতির মেয়াদও শেষ হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারের ওপর গোষ্ঠীটির অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে জানিয়েছেন, মহিলা ও শিশুবিষয়ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা