ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪০ কোটি ডলার ব্যয়ে ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণের ট্রাম্প প্রশাসনের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার এ-সংক্রান্ত একটি পিটিশনের রায় ঘোষণা করেন ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিসট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। রায়ে আদালত বলেন, “প্রত্যেক প্রেসিডেন্টেরই মনে রাখা উচিত, তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি, এই ভবনের মালিক নন। হোয়াইট হাউসে কোনো বিশাল আকারের বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত কংগ্রেস নেবে। এটি নির্বাহী বিভাগের ইচ্ছাধীন কোনো বিষয় নয়।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ বা ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু হয়। তবে প্রকল্পটি শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের এই বলরুম প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে কলাম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে পিটিশন দায়ের করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন নামের একটি সংস্থা। শুক্রবার সেই পিটিশনের ওপর রায় দেন আদালত। তিন বিচারপতির বেঞ্চের দুজন বিচারপতি রায়ের পক্ষে মত দেন।

আপিল আদালতের এই রায়ের বিরুদ্ধে অবশ্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, তবে সেই আবেদনের জন্য তার হাতে সময় আছে মাত্র ১৪ দিন। আগামী ১৪ দিনের মধ্যে যদি ট্রাম্পের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে আপিল করতে ব্যর্থ হন— তাহলে এ ব্যাপারে আপিল আদালতের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

পিটিশনের বাদিপক্ষ ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস আপিল আদালতের রায়ে স্বাভাবিক কারণেই খুশি হয়েছেন। রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের লেগস বলেছেন, “হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের যত ঐতিহাসিক স্থাপনা আছে, সেসবের ব্যাপারে মতামত দেওয়ার পূর্ণ অধিকার এ দেশের নাগরিকদের রয়েছে। এ রায়ের মাধ্যমে আদালত সেই অধিকারকে স্বীকৃতি দিলেন। আজকের দিনটি যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের জন্য একটি মহান দিন।”

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় আপিল আদালতের রায়কে ‘অন্যায্য’, ‘ভয়ঙ্কর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলেও উল্লেখ করেছেন তিনি।


ট্রুথ সোশ্যাল পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “প্রস্তাবিত বলরুম আসলে একটি নিরাপত্তা স্থাপনা। এটি আসলে একটি বড়, দামি এবং কমপ্লেক্স ইউনিট যেখানে বোমা আশ্রয়কেন্দ্র, মেডিকেল সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিতে শিল্ড থাকবে। আপিল আদালত যে রায় দিয়েছেন সেটি ভয়ঙ্কার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই রায় আমার এবং হোয়াইট হাউসের অন্যান্য স্টাফ ও দর্শকনার্থীদের হামলার ঝুঁকিতে ফেলেছে।”

“আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। আশা করছি, আপিল আদালতের এই অন্যায্য রায়কে সুপ্রিম কোর্ট পুরোপুরি বাতিল করবেন”, ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন ট্রাম্প।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা