নিহত ইমরান চৌধুরী। ছবি: প্রতিনিধি
সারাদেশ
গাড়ির নিচে পড়ে মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

প্রতিনিধি:


চট্টগ্রামের হাটহাজারীতে কাঠবোঝাই চাঁদের গাড়ির ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরিফ নামে আরও একজন গুরুতর আহত হন।

নিহত এমরান চৌধুরী চারিয়া সিকদারপাড়ার মৃত বাদশা সারাংয়ের ছেলে। দুই সন্তানের জনক এমরান স্থানীয়ভাবে একজন পরিচিত সমাজসেবীও ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাত একটার দিকে এমরান চৌধুরী ও সঙ্গী আরিফ একটি চায়ের দোকান থেকে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে পেছন থেকে দ্রুতগতির কাঠবোঝাই চাঁদের গাড়ি (চট্টগ্রাম খ–২৯৪৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটিও চাঁদের গাড়ির নিচে আটকে দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মো. জসিম জানান, রবিবার জোহরের পর চারিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিহত এমরানের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন আজ রাত তিনটার দিকে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা