গ্রেফতার জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত
সারাদেশ

হাটহাজারীতে পারিবারিক বৈঠকে ছুরিকাঘাত, ঘাতক জসিম আদালতে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের জেরে রবিউল ইসলাম বাবু (৪২) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

রবিবার হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ঘটনার পরপরই ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাটের মন্দাকিনী এলাকার মুসা সওদাগরের বাড়ির মৃত ইব্রাহিমের ছেলে জসিম উদ্দিনকে র‌্যাব–৭ গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বিয়েসংক্রান্ত পারিবারিক বৈঠকে সামাজিক কিছু বিষয় নিয়ে বাবু ও জসিম উদ্দিনের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। বৈঠক শেষে জসিম হাতে থাকা চাকু দিয়ে বাবুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা জসিমকে গণপিটুনি দিতে উদ্যত হয়। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে তাকে চাকুসহ আটক করে। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর আলম জানান, শনিবার সন্ধ্যা ৭টায় নাজিরহাট কলেজ মাঠে জানাজা শেষে বাবুর দাফন সম্পন্ন হয়।

ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, “মামলার পর জসিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

আমার বাঙলা/আবীর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা