সংগৃহিত
সারাদেশ

হাজীগঞ্জে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক দুই স্থানে লুকিয়ে রাখা সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে আটটি খালি চালের বস্তা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান।

অভিযানে ওই বাড়ির আবদুল মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এ চাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জিআর প্রকল্পের জন্য বরাদ্দ ছিল।

ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এসব চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন। এ ঘটনায় রাতেই হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও আবদুল মমিনের জামাতাকে আটক করেছে।

সহকারী কমিশনার রিফাত জাহান জানান, চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে। অভিযানের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসাইন ও পুলিশের একাধিক দল উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা