ছবি-সংগৃহীত
টেকলাইফ

স্মার্ট রিংয়ে ফেসবুক-টুইটারের নোটিফিকেশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে স্মার্ট গ্যাজেটগুলো খুবই জনপ্রিয়। ওয়্যারলেস হেডফোন থেকে শুরু করে স্মার্টঘড়ি সব বয়সীদের কাছেই এখন বেশ জনপ্রিয়। এরপর বাজারে এসেছে স্মার্ট রিং।

অর্থাৎ হাতে এই আংটি পরে আপনি স্মার্টফোনের নানা কাজ করতে পারবেন। সোশ্যল মিডিয়ার নোটিফিকেশন থেকে শুরু করে কল রিসিভ করা সবই সম্ভব স্মার্ট রিংয়ে।

স্যামসাং এবার নিয়ে এলো নতুন স্মার্ট রিং। স্যামসাংয়ের প্রথম স্মার্ট রিং বা গ্যালাক্সি রিং অনেকটাই ফিটনেস ট্র্যাকারের মতো। হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং, ওয়ার্কআউট রেকর্ডিং সহ আরও যে সব কাজগুলো একটা ফিটনেস ট্র্যাকার করতে পারে, তার সবই ডিসপ্লে ছাড়াই করতে সক্ষম হবে এই স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং।

ব্যবহারকারীর আঙুলের মাপের উপরে নির্ভর করে চারটি ভিন্ন সাইজে স্মার্ট রিং নিয়ে আসা হবে। গ্যালাক্সি ওয়াচের মতোই এই স্মার্ট রিংয়ে মেডিক্যাল সার্টিফিকেশন দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং।

এজন্য দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সংস্থাটি কাজ করছে। যদিও এই স্মার্ট রিংটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগির বাজারে আসবে রিংটি।

এই মুহূর্তে বাজারে কম রেঞ্জ থেকে শুরু করে মাঝারি, দামি প্রায় সব প্রাইস ক্যাটেগরির স্মার্ট রিং রয়েছে। সম্প্রতি নয়েজ তাদের লুনা স্মার্ট রিং লঞ্চ করেছে।

আবার ওরা নামের আর একটি হেলথ্ টেকনোলজি কোম্পানি তাদের দামি স্মার্ট রিং ওরা রিং লঞ্চ করেছে। স্যামসাংয়ের স্মার্ট রিং এদের সঙ্গে কেমন টেক্কা দেবে তা এখন দেখার অপেক্ষা। সূত্র: টমস গাইড

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা