সংগৃহীত
অপরাধ

স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকায় মানসিক বিকারগ্রস্থ হয়ে স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে স্বামী মোস্তফা কামাল (৪২) উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া এলাকায় গাছের সাথে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের আমির আলীর ছেলে।

জানা যায়, মোস্তফা কামাল ও স্ত্রী রুনা খাতুনের ঘরে একটি ছেলে এক মেয়ে রয়েছে। তার স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়ায় এ নিয়ে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এতে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে কামাল স্ত্রীর ওড়না নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত মোস্তফা কামালের বড় ভাই সাজেদুল করিম বলেন, পরকীয়া নিয়ে তাদের ২ জনের মধ্যে ঝগড়ার কারণে কামাল হতাশগ্রস্থ হয়ে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দিতে পারে বলে ধারণা করছি।

ফলদার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে স্ত্রীর পরকীয়া করার বিষয়টি লেখা ছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রুনা খাতুনকে (২৯) থানায় আনা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের প্রতিবাদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা