আন্তর্জাতিক

সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

তেলসমৃদ্ধ সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে গত শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। এএফপি জানিয়েছে, ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জাুনিয়েছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়। তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প।

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা