সংগৃহিত
বিনোদন

সুখবর দিলেন শাকিব খানের ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক: বিয়ে করছেন চিত্রনায়িকা ইধিকা পাল! এমনই সুখবর দিলেন শাকিব খানের ‘প্রিয়তমা।’ সামাজিক মাধ্যমে তার কনে সাজার ছবি দিয়ে ভক্তদের বেশ চমকে দিলেন নায়িকা। তাহলে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি?

টলিউডের এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে রোববার ব্রাইডাল লুকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে। আর সেই ছবি প্রকাশ হতেই শুরু হয়েছে গুঞ্জন! এত সাজসজ্জা কেন? এ বিষয়ে প্রশ্ন করতেই ভারতীয় এক সংবাদমাধ্যমকে ইধিকা বললেন, ‘আমার বিয়ে।’

এরপর বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন, ‘শিব’। আসলে ঠাট্রা করেই এমনটা বলেছেন ইধিকা। শিব মানে মহাদেব! দেবতার নাম উল্লেখ করেই ঠাট্টা করে জবাব দেন ইধিকা। ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা-চোলিতে দেখা মিলেছে ইধিকার।

ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুক অভিনেত্রীর। শরীর জুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। তবে সবচেয়ে সুন্দর তাঁর মায়া জড়ানো হাসি। ইধিকার এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। একের পর এক মন্তব্যেই সেটা বোঝা যাচ্ছে। ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু করা ইধিকা পাল এখন বাংলাদেশের হার্টথ্রব।

আগামীতে দেবের নায়িকা হিসাবে ‘খাদান’ চলচ্চিত্রে দেখা যাবে ইধিকাকে। পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমাতেও শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা। অভিনয় জীবনে নিজের গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পুরোপুরি সিঙ্গেল এই নায়িকা! তার জীবনে নাকি প্রেম নেই।

এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবছি, প্রেম করার সময় নেই’।

তবে প্রেম করেই বিয়ে করতে চান ইধিকা। অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন সময় বলে দেবে, প্রিয়তমার জীবনে ভালোবাসার ঝড় নিয়ে আসে কে! লাখো ভক্তের প্রিয়তমার জীবনে প্রিয়তম কে হন, তা জানতে আগ্রহী ভক্তরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা