সারাদেশ

সিহাবকে পিটিয়ে হত্যার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪ বছরের বালককে পিটিয়ে হত্যাকান্ডের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ এর সদস্যরা। আটক ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুর ভান্ডার গ্রামের মোঃ রজবুল আলীর ছেলে মোঃ সোহেল আলী (১৮)।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন আঁকাবাঁকা সাইকেল চালানোর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে।

র‌্যাব-১, সদর কোম্পানীর অপারেশন দল একটি সমন্বিত অভিযান পরিচালনা করে ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির দারুসসালাম থানাধীন দক্ষিণ পাইকপাড়া
এলাকার মিরপুর বাংলা কলেজের সামনে থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪ বছরের বালককে পিটিয়ে হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ সোহেল আলীকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ৭ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল আঁকাবাঁকা করে চালোনোর ঘটনায় তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গত ৮ জুন ২০২৩ ইং তারিখ শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উপরোক্ত ব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিরা সকলে গা ঢাকা দেয়।

ঘটনার দিন থেকেই এ মামলা নিয়ে ক্যাম্পের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ ছায়া তদন্তের ৩ মাস ৩ দিন পর হত্যাকান্ডের সাথে জড়িত মামলার প্রধান আসামী মোঃ সোহেল আলী (১৮) কে ৮ সেপ্টেম্বর ২০২৩ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা