সংগৃহিত
খেলা

সিঙ্গাপুরকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ২০১৯ সালে প্রথম এএইচএফ জুনিয়র আসরে অংশ নিয়ে একটির বেশি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে জুনিয়র হকিতে দ্বিতীয়বার অংশ নিয়েই অভাবিত উন্নতি করেছে মেয়েরা। স্বাগতিকদের হারিয়েই রানার্সআপ হয়েছে তারা। রোববার সিঙ্গাপুরকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ।

লিগ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। ম্যাচ শুরুর ৭ মিনিটে বাংলাদেশ দুটি গোল আদায় করে নেয়। সানজিদা মনি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন।

পরক্ষণে কণার আক্রমণ থেকেই আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। ২১ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। আইরিন রিয়া গোলটি করেন। নাদিরা ইমা ২৫ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেন। ৩৯ মিনিটে সোনিয়া আক্তারের স্টিক থেকে এসেছে ষষ্ঠ গোল। শেষের তিনটি গোলও এসেছে আক্রমণ থেকে। ৬ গোলে পিছিয়ে থেকে সিঙ্গাপুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪৫ মিনিটে একটি গোলও শোধও দেয়।

পেনাল্টি স্ট্রোক থেকে সাইফুল লানা লক্ষ্যভেদ করেন। তবে একবার ঝলক দেখালেও স্বাগতিকরা আর পারেনি। বরং বাংলাদেশ ৫৫ মিনিটে সপ্তম গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয়। ৫৫ মিনিটে অর্পিতা পাল পেনাল্টি কর্নার থেকে ঠিকানা খুঁজে নেন।

বাংলাদেশ এই টুর্নামেন্টে কেবল শক্তিশালী চাইনিজ তাইপের কাছে ৩-০ গোলে হেরেছিল। এ ছাড়া বাকি সব ম্যাচ জিতেছে। এবার রানার্সআপ হয়ে জুনিয়র হকির চূড়ান্ত পর্বে খেলবে তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা