আন্তর্জাতিক

সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আসাদকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবে বলে জানান তিনি। রাশিয়ার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দামেস্ক সফরে গেলে এ আহ্বান জানান শারা।

গেল বছরের শেষ দিকে তাহরির আল শাম ‘এইচ.টি.এস’ আচমকা হামলা চালায় সিরিয়ার বিভিন্ন শহরে। তাদের অভিযানের মুখে অনেকটা লড়াই ছাড়াই পিছু হটে নিরাপত্তা বাহিনী। এইচটিএস রাজধানী দামেস্কে হামলা চালালে দেশ ছেড়ে পালান বাশার আল-আসাদ। এরপর থেকেই তিনি রাশিয়ায় অবস্থান করছেন।

দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদের পতনের পর প্রথমবার সিরিয়া সফরে গেছেন মস্কোর প্রতিনিধি দল। বৈঠক করেন সিরিয়ার নতুন প্রসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের খবর, বৈঠকে বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন শারা। বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, দেশটির নতুন প্রশাসন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাশিয়াকে অতীতের ভুল স্বীকার করতে হবে। পাশাপাশি সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে।

যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে।

মিত্র আসাদের পতন ঘটলেও সিরিয়ায় তারতুস নৌ-ঘাঁটি এবং খমেইমিম বিমানঘাঁটি ধরে রাখতে চায় রাশিয়া। এই ঘাঁটিগুলো ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অঞ্চলের বাইরে এগুলোই রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা