রাজনীতি

‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগান দেওয়া আমার ঠিক হয়নি : মেঘমল্লার বসু

নিজস্ব প্রতিবেদক

ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেছেন, ‘‘‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি (হীনবোধ)।’’

মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাতে তিনি তার ফেসবুক পোস্টে এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের একটি আয়োজনে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিতদের ছবি প্রদর্শন নিয়ে এদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র সংগঠনগুলো।

ওই সময় রাজাকার ও জামায়াত-শিবির বিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা সাদিক কায়েমের বিরুদ্ধেও স্লোগান দেয় তারা। সাদিক কায়েম ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় নেতা।

মেঘমল্লার বসু আরও লেখেন, ‘ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

শিক্ষার্থীদের মিছিল, গন্তব্য ঢাকা শিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

হরমুজ প্রণালীতে হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র...

মাতৃত্ব নিয়ে গুঞ্জন, কিয়ারাকে ঘিরে যা জানা যাচ্ছে

প্রথম সন্তানের পর ফের মা হওয়ার গুঞ্জনে আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।...

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, বাড়ছে মৃতের সংখ্যা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। দেশটিতে এ ঘটনায় মৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা