সংগৃহীত
সারাদেশ

সাতক্ষীরা-৩ ও ৪ সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

আশ্রাফ উজ-জামান রুবেল: সাতক্ষীরা জেলার সংসদীয় ৩ ও ৪ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির মনোনয়পত্র যাচাই বাছাই শেষে সোমবার দুপুর ২টার দিকে তা ঘোষণা করেন।

এসময় তিনি সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে দাখিল হওয়া ১৪টি মনোনয়নপত্রের সবগুলোই বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে ৩ ডিসেম্বর (রবিবার) সাতক্ষীরা ১ ও ২ আসনের ২৩ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন করেন। এরমধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এ নিয়ে সাতক্ষীরার ৪টি আসনের মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলো।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে সাতক্ষীরা-৩ আসনের ৬ জন এবং ৪ আসনের ৮ জনসহ মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে, রবিবার সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ১২টি। ১২টি মনোনয়নপত্রের সবক’টি বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া সাতক্ষীরা-২ আসনে ১১টি মনোনয়নপত্র দাখিল হয়।

এর মধ্যে ঋণ খেলাপী থাকায় মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজ এর মনোনয়ন বাতিল করা হয়। অপর ১০টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এ নিয়ে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলো।

সাতক্ষীরার রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির আরো জানান, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে কোনরকম প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা