সংগৃহীত
রাজনীতি

সাতক্ষীরা-১ আসনে নৌকার বিপক্ষে তিন হেভিওয়েট প্রার্থী

আশ্রাফ উজ-জামান রুবেল: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে সারা দেশের ন্যায় সাতক্ষীরাও স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে। প্রতিটি আসনে নৌকার প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন উৎসব মুখর করতে দলের ভেতর থেকে প্রার্থী হওয়ার সুযোগ রেখেছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, এতে করে ভোটের মাঠে জনপ্রিয়তা যাচাই হবে।

এর ধারাবাহিকতায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নবঞ্চিত ৩ হেভিওয়েট নেতা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে ভোটের মাঠে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

তারা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েও শরিকদলকে ছেড়ে দেওয়া তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সরদার মুজিব।

এ আসনে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরপর দু'বার নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জোটের অন্যতম শরিকদল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি এবারও নির্বাচনে লড়বেন বলে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়া জাতীয় পার্টির নেতা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত নির্বাচনে অংশগ্রহণ লক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তালা- কলারোয়ার বিভিন্ন স্থানে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে দফায় দফায় মত বিনিময়, আলোচনা সভা, বর্ধিত সভা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাইরে কোন কাজ করি না৷ দলীয় সিদ্ধান্ত মেনেই দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েও শরিক দলকে ছাড় দিয়েছি। এবারও দলীয় নির্দেশনা মেনেই মনোনয়ন জমা দিয়েছি। সাধারণ জনগণ আমাকে ভালবাসে কিনা সেটা ভোটের মাঠেই দেখা যাবে ।

সব মিলিয়ে, আসন সমঝোতা ও মনোনয়ন প্রত্যহারের শেষ দিন পর্যন্ত এ আসনে ভোটের হিসাব-নিকাশ একটি জটিল সমীকরণে দাড়িয়ে আছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা