সংগৃহীত
রাজনীতি

সাঈদ খোকনের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল আলম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই বৈধতা ঘোষণা করেন তিনি।

মনোনয়ন বৈধ ঘোষণার পর মোহাম্মদ সাঈদ খোকন এক প্রতিক্রিয়ায় বলেন, 'আমাদের নেত্রী সব সময় বলে থাকেন যে, আমরা সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। দেশের সব আসনে একাধিক প্রার্থীতার মধ্য দিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুবই খুশি আমরা একটি উৎসবমুখর নির্বাচন জাতির কাছে উপহার দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ।'

সাঈদ খোকন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ বলেন, 'এটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের ওপর। লাঙ্গলের জোয়াল কাঁদে নিলে কতটা ভারি লাগে, কতটা হালকা লাগে সেটা যে জোয়াল টানবে সে-ই বুঝবে। আমরা তো নৌকার মাঝি উজানের নাও বেয়ে অভ্যস্ত। ইনশাল্লাহ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে বিজয় ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

দেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। ৭ জানুয়ারির ভোট প্রশ্নবিদ্ধ হবে নাকি প্রশ্নহীন হবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, 'আমরা সব সময় বলে আসছি একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এং নিরপেক্ষ নির্বাচন এই জাতিকে উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়েই সারা বিশ্বের সর্বস্তরের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ।'

শরীকদের সাথে ঢাকা-৬ আসন কম্প্রোমাইজ সেন্সের দিকে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইদ খোকন বলেন, 'আমি আশা করি এই ধরনের কিছু হবে না। ইনশাআল্লাহ ঢাকা-৬ আসনে আমি নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই লক্ষ্যে নগরবাসী এবং দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বলেন, 'আল্লাহর অশেষ রহমতে আমার প্রয়াত বাবা মোহাম্মদ হানিফ তাঁর নিজের জীবন দিয়ে নেত্রীকে রক্ষা করেছিলেন। যা স্মৃতির পাতায় স্বরণীয় হয়ে রয়েছে। আমি তাঁর সন্তান। আমার নেত্রীর যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নিতে প্রস্তত।

প্রসঙ্গত, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। ২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন।

এছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা