ছবি: সংগৃহীত
বিনোদন

সকালে গায়েহলুদ, সন্ধ্যায় বিয়ে: নতুন জীবনের শুরু জেফার ও রাফসানের

আমার বাঙলা ডেস্ক

দীর্ঘ সময় ধরে চলা গুঞ্জন ও আলোচনার পর অবশেষে আজ বিয়ের পিড়িতে বসছেন গায়িকা জেফার রহমান ও টিভি উপস্থাপক রাফসান সাবাব। বিনোদন অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আজ আনুষ্ঠানিক রূপ নিচ্ছে। সকালে তাঁদের গায়েহলুদ, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

ঢাকার পার্শ্ববর্তী আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজের নিকটজনদের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের হাতে দাওয়াতপত্র পৌঁছে গেছে।

গত এক বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে আগ্রহী নন বলে বারবার জেফার নীরব থাকেন। বন্ধুদের ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিনের বন্ধুত্বই তাদের সম্পর্ককে প্রেমে রূপান্তরিত করেছে, যা শেষ পর্যন্ত বিবাহে পৌঁছে গেছে।

গত বছরের মাঝামাঝি তারা থাইল্যান্ডে একসাথে ভ্রমণ করেছিলেন। সেই সময়ের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনা আরও জোরালো হয়। যদিও সে সময় জেফার নিজে ব্যক্তিগত বিষয়ে কিছু জানাননি।

উল্লেখ্য, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন। তিনি ফেসবুকে জানিয়েছেন, ‘অনেক ভেবেচিন্তেই আলাদা হওয়া দুজনের জন্য শ্রদ্ধার পথ হিসেবে প্রয়োজনীয় ছিল।’

আজ সেই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে জেফার ও রাফসান নতুন জীবন শুরু করছেন। গায়েহলুদ থেকে সন্ধ্যার বিয়ের আনুষ্ঠানিকতা—এভাবেই শুরু হচ্ছে তাদের নতুন অধ্যায়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা