সংগৃহীত
রাজনীতি

সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা টেবিলে বসে সম্ভব নয়। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভা ও গণঅভ্যূত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর খসরু বলেন, সংস্কারের অংশীদারিত্ব ও মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। দলের ঘেষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সংস্কারের মাধ্যমে। জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে গড়ে তুলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিদেশে শ্রম রপ্তানিসহ গার্মেন্টস শিল্পের উন্নয়নে কাজ হয়েছে। বাংলাদেশ আজকে যেখানে আছে সেটি জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জন হয়েছে ।

এছাড়া আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে তাদেরকে খোঁজ-খবর নেন আমীর খসরু এবং বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা