ছবি: সংগৃহীত
জাতীয়

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জোটগত সমঝোতার ভিত্তিতেই।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি আসনের আনুপাতিক বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত ও ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা ১টি আসন পাচ্ছে।

এদিকে, সোমবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যেই বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামসহ শরিক দলগুলো তাদের ১৩ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন নারী প্রার্থী ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী। আজকের মধ্যে বাকি প্রার্থীরাও তাদের ফরম জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

ইসির সময়সূচি অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্রগুলো ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। যদি ভোট গ্রহণের প্রয়োজন হয়, তবে তা অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত আসনে সাধারণত দলগুলো তাদের নির্ধারিত আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী দেয় না। ফলে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বড় কোনো জটিলতা না থাকলে প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে কোনো আসনে একাধিক প্রার্থী বহাল থাকলে ওই আসনে সংসদ সদস্যদের ভোটে বিজয় নির্ধারণ করা হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে জানিয়েছেন, মহিলা ও শিশুবিষয়ক...

আসিয়ান কাপে কাউকে ভয় পেতে আসিনি, বললেন হামজা

ফিফা আসিয়ান কাপে কঠিন প্রতিপক্ষ নিয়ে ভয় নয়, বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা...

বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বিদ্যুৎ সরবরাহব্যবস্থা আধুনিক, শক্তিশালী ও টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ম...

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা