সারাদেশ

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় নিহত দুই, আহত ১৮

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- উপজেলার আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই এলাকার রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৮জন চা শ্রমিক। এরমধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার আমরাইল চা-বাগান থেকে চা শ্রমিকদের নিয়ে কাজে যাবার পথে বাগানের একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত ২০জন শ্রমিককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে যাবার পর কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে গুরুতর ৮জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাবার পথেই দুই জন মারা যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স¤্রাট কিশোর পোদ্দার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মৌলভীবাজারে রেফার্ড করা হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়িটিকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা