সংগৃহীত
ফিচার

শিশুদের নামকরণ করে কোটিপতি নারী

আমার বাঙলা ডেস্ক

পরিবারের সদস্যদের মুখ উজ্জ্বল করে জন্ম নিল শিশু। সবাই নাম খুঁজে বেড়াচ্ছে। অনেকের দেওয়া নাম থেকে পছন্দসই নাম গ্রহণ করা হচ্ছে। এই নাম দেওয়ার বিষয়টি নিয়ে ব্যবসার কথা ভেবেছেন কেউ?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টেলর ঠিক নাম দেওয়াকেই পেশা হিসেবে নিয়েছেন। এমন কাজ করে হয়েছেন কোটিপতি।]

যেখানে আমরা ফ্রিতেই কতজনের নাম দিয়ে দেই। তবে টেলর এত বোকা না। তিনিও বাচ্চাদের নামকরণ করেন তবে তা মোটা অংকের অর্থের বিনিময়ে।

৩৩ বছর বয়সি টেলর। সদ্যোজাত বাচ্চাদের জন্য নিখুঁত এবং মানানসই নাম খুঁজে বের করাই তার নেশা এবং পেশা। শুধু নামকরণ করার জন্য তিনি নেন এক হাজার ৮০০ ডলার পর্যন্ত! টেলরের কাছে আসেন হাজারো অভিভাবক, সন্তানের জন্য একেবারে ইউনিক এবং যথাযথ নাম খোঁজার আশায়।

টেলর নামকরণের এই অদ্ভুত পেশায় পা রাখেন ২০১৫ সালে। নিজের হাতে বানানো নামের তালিকা নিয়ে ইনস্টাগ্রামে শুরু করেন তার পথচলা। প্রথম দিকে ফলোয়ার সংখ্যা ছিল বেশ কম, তবে ক্রমশ তার পোস্ট করা অভিনব নামগুলো নজর কাড়তে শুরু করে। অভিভাবকরা তার সঙ্গে যোগাযোগ করে, তাদের সন্তানদের জন্য একদম মানানসই নাম চেয়ে পরামর্শ নিতে শুরু করেন। এভাবেই টেলর বুঝতে পারেন, বাচ্চাদের নামকরণের মাধ্যমে তিনি শুধু একটি নামই দিচ্ছেন না, বরং পরিবারগুলোর সংস্কৃতি এবং মূল্যবোধকেও তুলে ধরছেন।

টেলর জানান, ২০২২ সালে তিনি ১০০টিরও বেশি বাচ্চার নাম ঠিক করে দিয়েছেন। তার পরিষেবায় অভিভাবকরা ফোনে তার সঙ্গে আলোচনা করার সুযোগ পান এবং সঙ্গে পান একাধিক নামের তালিকা, যা তিনি প্রস্তুত করেন অভিভাবকদের পরিবারের ইতিহাস বিশ্লেষণ করে।

এই পরিষেবার জন্য তিনি সাধারণত নেন দুই লাখ ডলার পর্যন্ত। তবে যারা আরো বিস্তারিত এবং কাস্টমাইজড পরিষেবা চান, তাদের জন্যও রয়েছে বিশেষ অফার! নয় হাজার ৬৭৪ ডলারের বিনিময়ে টেলর অভিভাবকদের ব্যবসা বা পেশার সঙ্গে মিলিয়ে একেবারে নিখুঁত নামের তালিকা দেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা