সংগৃহীত
মতামত

শিক্ষা খাতে হরতালের প্রভাব

অন্তরা আফরোজা: দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বলতে গেলে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে অনড়। কিন্তু সরকার ইচ্ছা করলেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দাবী অনুযায়ী কাজটি করতে পারছেনা। আর এই দাবি আদায়ের জন্য বিএনপি হরতাল-অবরোধের পথ বেছে নিয়েছে। সেক্ষেত্রে বিএনপির এই পন্থাটি সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে ফেলে দিয়েছে।

তফসিল অনুযায়ী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৭ জানুয়ারি ২০২৪। এতে করে প্রতি সপ্তাহে এখন নিয়ম করে সাধারণ মানুষকে হরতাল-অবরোধের ভোগান্তিতে ভুগতে হচ্ছে। আর এই ভোগান্তির প্রভাবটা বেশি পড়ছে শিক্ষার্থীদের উপর। হরতাল অবরোধের এই ঝামেলায় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব বাস দিচ্ছে না। কারণ প্রায় প্রতিদিনই সারাদেশে গড়ে ৮-১০ টা করে বাস পোড়ানো হচ্ছে, এই ভয়ে। এতে করে বাস না থাকায় শিক্ষার্থীদের ক্লাসে আসা-যাওয়া করতে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি তারা বাস পোড়ানোর ভয়ে স্কুলে-কলেজে যেতেও চাচ্ছে না।

অনেক বিশ্ববিদ্যালয় ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্বাচনের জন্য তা এগিয়ে নভেম্বরে করা হয়। কিন্তু এসব হরতাল- অবরোধের কারণে তাও নিতে পারেনি। ২০২৩ সালে ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর হবার কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে তা স্থগিত করে দেওয়া হয়েছে। এতে করে যেমন শিক্ষার্থীদের মাঝে একটা মানসিক ধীরগতি চলে এসেছে; তেমনি অনেক ক্ষেত্রে পড়াশোনা থেকেও তারা পিছিয়ে যাচ্ছে।

অন্যদিকে নিরাপত্তা জনিত কারণে অভিভাবকেরা শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। গত কয়েকদিনের অবস্থা পর্যালোচনা করে বলা যায়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলোতে শিক্ষার্থীরা বেশ সীমিত আকারে ছিলো। আশু নির্বাচনের কথা মাথায় রেখে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নভেম্বরে হবার কথা থাকলেও এখন তা অনেক ক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে সব থেকে বেশি ঝামেলার মধ্যদিয়ে যেতে হচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের। ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু দেশের বর্তমান অবস্থা তার সুস্পস্ট ইঙ্গিত দেয়না। অন্যান্য বছরগুলোতে এ সময় সারা দেশের স্কুল-কলেজগুলোতে পাঠ্যবই পাঠানো হয়ে যায়, অথচ এ বছর অবরোধের কারণে সেসব কার্যক্রম বন্ধ রয়েছে।

তাই আমার মতে, শিক্ষাখাতকে রাজনৈতিক কর্মকান্ড থেকে আলাদা রাখা দরকার। শিক্ষা ব্যবস্থা রাজনীতির কোন অংশের মধ্যে পড়ে না। অযথাই শিক্ষার্থীদের এসব ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব হরতাল অবরোধের কারণে বিভিন্ন চাকরির পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, শিক্ষার্থীদের মূল্যায়ন, ক্লাস এসব বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে আমাদের মতো শিক্ষার্থীরা যেমন সঠিক সময়ের শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে, তেমনি দেশের জন্য তারা বোঝা হয়ে উঠ্ছে।

এরূপ অবস্থার অবসান খুব জরুরি।

লেখক: গণমাধ্যমকর্মী

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা