সংগৃহীত ছবি
প্রবাস

শারজায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজাহর মাত্র ২০ হাজার টাকার দ্বন্দ্ব নিয়ে এক বাংলাদেশিকে পিটিয়ে মারল সাত বাংলাদেশি।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারির ঘটনার তথ্য আসে। ওই সময় তারা জানতে পারে, মারামারিতে একজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। আর মারামারির ঘটনা ঘটেছে শারজাহর শিল্প এলাকায়। এতে ধারালো অস্ত্রও ব্যবহার করা হয়।

এরপর দ্রুত সময়ের মধ্যে টহল পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, মাত্র ৬০০ দিরহামের জন্য (প্রায় ২০ হাজার টাকা) সাতজন মিলে ৩ ভাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেছে। হামলাকারীরা এই তিন ভাইয়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল।

প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর এটি সহিংস হামলায় রূপ নেয়। এতে এক ভাই মারা যান। আরেক ভাই গুরুতর আহত হয়। তাকে আল কাসেমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ৭ জনের সবাইকে গ্রেফতার করে। এছাড়া ৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণও উদঘাটন করতে সমর্থ হয়। এরপর তাদের পাবলিক প্রসিকিউনে হস্তান্তর করা হয়।

শারজাহ পুলিশ জেনারেল কমান্ড জানায়, যদি কারও মধ্যে অর্থনৈতিকসহ যে কোনো ধরনের দ্বন্দ্ব থাকে তাহলে সেটি আইনি উপায়ে সমাধান করতে হবে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা