সারাদেশ
পুলিশের মামলা

লক্ষ্মীপুরে ৯ আসামী কারাগারে, এ্যানিসহ ৩ আসামির গ্রেপ্তারী পরোয়ানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের দুইটি মামলায় বিএনপির অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৩ আসামির গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত।

এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপির শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোতায়ন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) সৈয়দা আমিনা পারহিন তার এ রায় দেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করছে তারা হলেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাব উদ্দিন সাবু।

যাদের জামিন নামঞ্জুর করা হয়েছে তারা হলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা বাবুল, যুবদল নেতা মো. সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান রাজন, জুয়েল মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকত সৌরভ, সদর পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ ভূঁইয়া।

আসামি পক্ষের আইনজীবী আহমেদ ফেরদৌস মানিক গণমাধ্যমকর্মীদের জানান, বিরোধী দলকে দমন করতে আজকের এ রায়। আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাবো। ইতিপূর্বে মহামান্য হাইকোর্ট আসামিদের আগাম জামিন দিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষ ও সজিব হত্যার ঘটনায় সদর মডেল থানায় পরদিন ১৯ জুলাই রাতে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিহত সজিবের মেজো ভাই সুজন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পাশাপাশি মজুপুর এলাকায় কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজুর বাসভবন ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এছাড়াও দায়িত্ব পালন কাজে বাধাসহ পুলিশকে আহত করার ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

সেই সঙ্গে বিস্ফোরক ও নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন।

এই মামলাতেও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ৩০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা