সংগৃহীত
জাতীয়

র‌্যাকের সভাপতি আরিফ, সম্পাদক তাবারুল, কোষাধ্যক্ষ সাইফুল

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল-সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির সহসভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির নিজস্ব প্রবিদেবক আলী তালুকদার।

এ ছাড়া আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল ইসলাম মন্টু কোষাধ্যক্ষ, মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিম মোল্লা দপ্তর সম্পাদক, মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইফুল হক মিঠু প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক, জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক জামিউল হাসান সিপু, নবরাজের প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা