ছবি: সংগৃহীত
জাতীয়
সাংবাদিকদের দুদক চেয়ারম্যান

রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

নিজস্ব প্রতিবেদক

চেয়ারম্যান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়িত্ব গ্রহণের পর ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমনে তাদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে জনপ্রত্যাশিত বিষয়গুলো। যেসব বড় বড় দুর্নীতির কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে— সেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। দুর্নীতিবাজরা যাতে ছাড় না পায়, সে কাজগুলো তারা জোর দিয়ে করবেন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দুদক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে এ দিন বিকাল সাড়ে ৩টায় দুদকের নতুন চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার হিসেবে সাবেক জজ কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকে যোগ দেন।

কমিশনের অপর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। আগামী ১৭ ডিসেম্বর তিনি যোগ দেবেন বলে দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

দুদকের নতুন চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, দুর্নীতি দমনে তারা সাধ্যমতো চেষ্টা করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন বলেও জানান। তিনি বলেন, আমার বিরুদ্ধেও অভিযোগ আছে। সেগুলো আপনারা (সাংবাদিকদের) তদন্ত করে দেখতে পারেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান ও তদন্ত করেছে। শেষ পর্যন্ত কিছুই পায়নি। এটা একটা হয়রানি বলে তিনি মনে করেন।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫ (১) ধারার বিধানমতে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নম্বর আইন)- এর ৬ (১) ধারার বিধানমতে উল্লিখিত দুইজনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ করা হয়।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা