প্রতিনিধি
সারাদেশ

রাবিপ্রবিতে আবেদন ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ 

রাবিপ্রবি প্রতিনিধি

মোঃ আয়নুল ইসলামঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্র হলের আসন বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাবিপ্রবি ছাত্র হলের প্রভোষ্ট সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হলে আবেদনের ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে এবং হলে আবেদন ফরমের মূল্য ২০০ টাকা।

বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে অতিরিক্ত আবেদন ফি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যাচ্ছে।

অতিরিক্ত আবেদন ফি'র বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের আরিফ ইসলাম জয় বলেন,"আবেদন ফি ২০০ টাকা এইটা সম্পূর্ণ অযৌক্তিক। হল প্রভোস্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার যেন এই বিষয়টার একটা যৌক্তিক সমাধান করেন।"

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হৃদয় চাকমা বলেন, "ফরমের মূল্য ২০০ টাকা কেন? কোন যুক্তিতে?
ফরমের মূল্য ১০/২০ টাকার উপর হওয়া যাবে না।"

হলের আবেদন ফি নিয়ে জানতে চাইলে হল প্রভোষ্ট সাদ্দাম হোসেন বলেন, "আমরা পূর্বের নীতিমালা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আবেদন ফি কমানো কিংবা বাড়ানোর ক্ষমতা আমাদের কাছে নেই। তবে শিক্ষার্থীরা চাইলে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে ফি কমানোর আবেদন করতে পারে।"

উল্লেখ্য, এর আগে গত ১৯ ডিসেম্বর রাবিপ্রবি আবাসিক ছাত্র হলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবৈধভাবে অবস্থান করা শিক্ষার্থীদের হলে অবস্থান না করার অনুরোধ জানায় হল কর্তৃপক্ষ।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

শিক্ষার্থীদের মিছিল, গন্তব্য ঢাকা শিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

হরমুজ প্রণালীতে হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র...

মাতৃত্ব নিয়ে গুঞ্জন, কিয়ারাকে ঘিরে যা জানা যাচ্ছে

প্রথম সন্তানের পর ফের মা হওয়ার গুঞ্জনে আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।...

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, বাড়ছে মৃতের সংখ্যা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। দেশটিতে এ ঘটনায় মৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা