সংগৃহীত
জাতীয়

রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালের আল-জামিয়া ফোরকানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। পরে তাদের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

চিকিৎসাধীন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, বেলাল (৩৬), সিয়াম (২৫), সাকিব (১৮), রাকিব (২০), আব্দুল্লাহ (২৫), আব্দুল নায়েক(২১), নোমান (১৮), মফিকন (৩০), সাফায়েত (১২), আব্দুল্লাহ (২০), নোমান (১৫), শহীদ (৫৫), হীরা (১২), জাফর (১৬), জাহের (১৪), সাজ্জাদ (১২), জুবায়ের (৮), রাইস (৭), মাহিম (৭), তাওহীদ (১৪), মাহাদী (১৫), হাবিল (২৫), বেলাল (৩২), ইয়াসিন (১৩), সিয়াম (১৫), আবির (১২), মেহেদী (৮), সালমান (৮), মাসুম (১৫), ওয়াসিব ২৬), আবু সালেহ (৯), নাজির (১২), মুজাহার (৫০), মোজাম্মেল (২০), নাঈমুল (১৪), ফাহিম (২০), সেলিম (২২), নূর মোহাম্মদ (১৯), জাওয়াদ (২২), হারুন অর রশিদ(৩৬), তানজিম (১১), আব্দুল্লাহ (১৪), তালহা (১৪), ওয়াসিম (১৩), মোবারক (১৫), কাহিদ (১৮), মাসুম (৩৫), আমির হামজা (১০), সজীব (১৩), সাদায়েত (১৬) ও বায়জিদ (২০)।

মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান বলেন, রাতের খাবার বাইরে থেকে এক ব্যক্তি মাদ্রাসায় দিয়েছিলেন। সেই খাবার খেয়ে আমাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জরুরি বিভাগ থেকে তাদের মেডিসিন ওয়ার্ডে পাঠান। বর্তমানে মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা চলছে।

মাদ্রাসাটির অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। যাদের অধিকাংশই শিশু। শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না হয়। দুপুরে শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফরা সেই বিরিয়ানি খান। একই সময়ে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তখন তারা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রে সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতাবোধ করতে থাকেন। সারাদিন অসুস্থবোধ করার পর সন্ধ্যার পরে তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছেন সেটি তিনি জানেন না।

বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, শুক্রবার দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল সেটি কারা রান্না করেছে এবং কারা দিয়ে গেছে সেটি তিনিও জানেন না। তার ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।

বিষয়টি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন নিশ্চিত করেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা